টেক্সাসে বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের টেক্সাসে গত শনিবার একটি রাসায়নিক কারখানায় শক্তিশালী বিস্ফোরণে চারজন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেক্সাসের লা পোর্তে শহরের ডুপন্ট কারখানায় দুই ঘণ্টা ধরে মিথেইনথিওল (এক ধরনের বর্ণহীন গ্যাস) নির্গমনের ফলে এ দুর্ঘটনা ঘটেছে। কারখানার ব্যবস্থাপক র্যানডল ক্লেমেন্ট জানান, ভাগ্য ভালো যে এ বিস্ফোরণের ফলে কারখানার বাইরে কোনো ঝুঁকির সৃষ্টি হয়নি। এনডিটিভি