টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের লাগোয়া সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে। টেক্সাসের জননিরাপত্তা দপ্তর জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, টেক্সাসের জননিরাপত্তা দপ্তরের কর্মকর্তা নাথান ব্রান্ডলে বলেন, মোড় ঘোরার সময় গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে যায়। এতে ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাড়িতে ৩০ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো গতকাল বুধবার জানিয়েছে, কর্তৃপক্ষ ধারণা করছে, সাদা রঙের একটি গাড়িতে করে প্রায় ৩০ জন অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে যাওয়া হচ্ছিল।

এএফপির খবরে বলা হয়েছে, মানবপাচারকারীরা সাধারণত এভাবে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যায়। এর আগে গত মার্চে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এমন আরেকটি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হন।