টেক্সাসের টেক বিশ্ববিদ্যালয়ে বৈশাখী উৎসব পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেক বিশ্ববিদ্যালয়ের বৈশাখী আয়োজন
টেক বিশ্ববিদ্যালয়ের বৈশাখী আয়োজন

টেক্সাসের টেক বিশ্ববিদ্যালয়ে বৈশাখী উৎসব করেছে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড স্কলারস। অতি সম্প্রতি সায়েন্স স্পেকট্রাম ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রবাসী বাংলাদেশি ছাড়াও সর্বস্তরের শিক্ষার্থীরা অংশ নেন। এতে দিনব্যাপী বাঙালি খাবার পরিবেশন করা হয়। উপমা, সিমনি ও ইসরাত নববর্ষের সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। রবীন্দ্রসংগীতসহ আবহমান বাংলার সংগীত পরিবেশন করেন মারিসা, রুনা, আবির, সামিউর, রানি, নিশা ও হৃদি।
মৌটুসী ও রোমানা অনুষ্ঠান উপস্থাপনা করেন। কবি কাজী নজরুল ইসলামের কবিতায় আবৃত্তি করে শিশুশিল্পীরা। প্রয়াত লাকী আখান্দকে স্মরণ করে সংগীত পরিবেশন করে বিকাশ। উৎসবে যন্ত্রানুষঙ্গ ও আলোকসম্পাতে সহায়তা করেন সঞ্জয়, আরেফিন, কাদের, খালেদ ও সাইফুল।