ট্যাক্স ফাঁকি ম্যানহাটনের কাউন্সিলম্যানের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানহাটনের সিটি কাউন্সিলম্যান প্রায় ছয় বছর ধরে কর ফাঁকি দিয়েছেন। ওয়াশিংটন হাইটস কনডোতে যে হাজার হাজার ডলার ভাড়া আদায় করেছিলেন, তা না জানিয়ে এতদিন চুপচাপ থেকেছেন। কনডো থেকে ভাড়ার অর্থ নগদে আদায় করে তিনি নগরের কর নীতি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে।
২০২১ সালে ডেমোক্র্যাট পার্টির হয়ে শীর্ষস্থানে থেকে কাউন্সিলর নির্বাচিত হন মার্ক লেভিন। তিনি ও তাঁর স্ত্রী ইভিলিস সুয়ারেজের ক্যাব্রিনি বুলেভার্ডে দুই বেডরুমের কনডোমিনিয়াম কিনেছেন। তাঁর এই সম্পত্তির মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার থেকে ৫০০ হাজার ডলার মূল্যমানের বলে দাবি করেছেন। ২০১৪ সাল থেকে তাঁর দাখিল করা আয়কর বিবরণী পর্যালোচনা করে দেখা গেছে, তিনি কখনই ভাড়া আদায় করেননি।
লেভিনের বিরুদ্ধে কতটা অভিযোগ আনা হয়েছে, তা অস্পষ্ট থাকা সত্ত্বেও সরকারি তদন্তে দেখা গেছে, ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে তিনি মাসে ২ হাজার ৩৫০ ডলার ভাড়া নিয়েছেন এবং ২০১৪ সালের অক্টোবরে ২ হাজার ৭৫০ ডলার ভাড়া নিয়েছেন। নগরের অন্যান্য শীর্ষ আধিকারিকদের মতো লেভিনকেও বার্ষিক ১০০০ ডলার বা তার বেশি আয়ের রিপোর্ট দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। যারা আয়কর দাখিল করার সময় ভুল তথ্য জানায়, তাদের এক বছর পর্যন্ত জেল এবং ১০ হাজার ডলার পর্যন্ত জরিমানা এবং অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দোষী সাব্যস্ত করার বিধান রয়েছে। কাউন্সিলম্যান লেভিনের পাইলিংগুলো এখনো পর্যালোচনাধীন। কেবল ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হলে তার ওপর শাস্তি আরোপিত হবে।
লেভিনের মুখপাত্র উইনথ্রপ রুজভেল্ট বলেছেন, আয়কর নথি দাখিলে কোনো কিছুই ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি এবং নথিগুলো এখন সংশোধন করা হচ্ছে।
২০১৪ সাল থেকে লেভিন কত ভাড়া আদায় করেছেন, তা নির্দিষ্ট করে বলতে অস্বীকার করেছেন তিনি।
কনডো মালিকেরা সম্পত্তির প্রাথমিক বাসিন্দা হলেই কেবল ট্যাক্স ছাড়ের যোগ্য হয়। তবে লেভিন ও তাঁর স্ত্রী ২০১৩ সাল থেকে কনডো ভাড়া দিয়েছেন। তাঁরা এক মাইল দূরে ফোর্ট ওয়াশিংটন অ্যাভিনিউয়ের অ্যাপার্টমেন্ট কনডোতে বসবাস করছেন। যাতে তিনি ওই ডিস্ট্রিক্ট থেকে সিটি কাউন্সিল পদে প্রার্থী হতে পারেন।