ট্যাক্স রিটার্ন শুরু ২৭ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০১৯ সালের ইনকাম ট্যাক্স রিটার্ন বা আয়কর দাখিল। কোনো জরিমানা ছাড়াই ১৫ এপ্রিল পর্যন্ত ট্যাক্স ফাইল করা যাবে। তবে আবেদনের মাধ্যমে ছয় মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এই আবেদন ইলেকট্রনিক বা পেপার মাধ্যমে করা যাবে।
তবে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে। এ ক্ষেত্রে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে সরকারকে জরিমানা দিতে হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্র্যাক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম এসব তথ্য জানিয়েছেন।

আইআরএস সূত্র উদ্ধৃত করে মোহাম্মদ হাসেম বলেন, এবার আর্নড ইনকাম বা অর্জিত আয়ের ক্রেডিট বাড়ানো হয়েছে। চলতি রাজস্ব বছর অর্থাৎ ২০১৯ ট্যাক্স বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৩ হাজার ৫২৬ ডলার। ২০১৮ ট্যাক্স বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৩ হাজার ৪৬১ ডলার। এ বছর দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৫ হাজার ৮২৮ ডলার। ২০১৮ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৫ হাজার ৭১৬ ডলার।
চলতি বছর তিন বা ততোধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট দেওয়া হবে ৬ হাজার ৫৫৭ ডলার। আর ২০১৮ ট্যাক্স বছরে তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৬ হাজার ৪৩১ ডলার।
ট্যাক্স রিটার্নের বিষয়ে আরও বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন আইআরএস লাইসেন্সড প্র্যাক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট মোহাম্মদ হাসেম।