ট্যাক্সি না বাইসাইকেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক নগরীতে জনপ্রিয় হয়ে উঠছে বাইসাইকেল
নিউইয়র্ক নগরীতে জনপ্রিয় হয়ে উঠছে বাইসাইকেল

নিউইয়র্ক নগরের কোনো জায়গায় দ্রুত যাওয়া খুব জরুরি হলে আপনি কোনটিকে বেছে নেবেন, ট্যাক্সি না বাইসাইকেল? এখন এমন ক্রিয়াশীল একটি মানচিত্র রয়েছে যা বলে দেয় কোন বাহন আপনাকে দ্রুততার সাথে আপনার গন্তব্যের পৌঁছে দেবে।
স্থানীয় একটি সফটওয়্যার ডেভেলপার পরস্পরের প্রতি ক্রিয়াশীল মানচিত্র তৈরি করার জন্য দুই ধরনের বাহনের একটিকে অপরটি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করেছে। এতে সিটি বাইক (অর্থাৎ সাইকেল) সময়ের নিরিখে ট্যাক্সিক্যাবকে পেছনে ফেলে দিয়েছে।
তথ্য-উপাত্ত উল্লেখ করে সফটওয়্যার নির্মাতা দেখেছেন, ২০১৬ সনের জুলাই থেকে ২০১৭ সনের জুন পর্যন্ত সপ্তাহের কর্মদিবসে সিটি বাইক ট্যাক্সিতে ভ্রমণের চেয়ে দ্রুততর।
মধ্যাহ্নের সর্বোচ্চ ব্যস্ততম সময়ে প্রায় অর্ধেকের বেশি ট্যাক্সি সাইকেলের মতো দ্রুত হতে পারে। এটা নির্ভর করে আপনি কোনো জায়গা থেকে কোনো গন্তব্যে যাবেন। উদাহরণ হিসেবে বলা যায়, বাণিজ্যিক জেলা (ওয়াল স্ট্রিট এলাকা) থেকে ব্রুকলিনে যেতে ট্যাক্সি সময়ের নিরিখে সাইকেলকে ৯৩ শতাংশ পেছনে ফেলবে। কিন্তু উইলিয়াম্সবার্গ থেকে ফ্ল্যাটিরন যেতে ট্যাক্সি থেকে সিটি বাইক ৮৫ শতাংশ সময় আগে পৌঁছাবে।
দেখা গেছে, নিউইয়র্ক নগরের যানজট দিন দিন অসহনীয় পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়ার প্রেক্ষিতে ২০০৯ সাল থেকে ট্যাক্সি ভ্রমণ সাইকেলের তুলনায় ধীর গতিসম্পন্ন হিসেবে প্রমাণিত হয়েছে।
গবেষণা মতে, ২০০৯ সালের তুলনায় ২০১৭ সালে ট্যাক্সি ভ্রমণের সময় ১৭ শতাংশ বেড়ে গেছে। অন্যদিকে বাইসাইকেলে ভ্রমণ অপেক্ষাকৃত দ্রুতগতিসম্পন্ন বাহন হিসেবে প্রমাণিত হয়েছে।