ট্রান্সফোটেকে প্রশিক্ষণ নিয়ে চাকরি পেলেন আয়েশা ও আকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়েশা সিদ্দিকি ও আকাশ ঘোষ

করোনা মহামারির এই সময়ে যুক্তরাষ্ট্রে আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রান্সফোটেক একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে শ্রমবাজারে নিজেদের অবস্থান গড়তে করতে সক্ষম হয়েছেন আয়েশা সিদ্দিকি ও আকাশ ঘোষ।

আয়েশা সিদ্দিকি বলেন, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণের মাত্রা বাড়তে শুরু করলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশ লকডাউন হয়ে যায়। এ সময় ঘরে বসে অলস সময় পার না করে ট্রান্সফোটেক একাডেমিতে অনলাইনে ‘কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন তিনি। সন্তান ও সংসার সামলে সশরীরে ক্লাস করা সম্ভব ছিল না। কিন্তু ট্রান্সফোটেক একাডেমির সুবাদে বাসায় থেকেই ক্লাস ও পরীক্ষা দেন তিনি। একইভাবে চাকরির জন্য ভাইভা পরীক্ষাও দেন। আর কোর্স শেষ করার কিছুদিনের মধ্যে চাকরি পেয়েও যান অনলাইনের মাধ্যমে।

আকাশ ঘোষ বলেন, বিশ্বজুড়ে কোম্পানিগুলো যখন কর্মী ছাঁটাই করছে, তখন চাকরি পাওয়াটা সত্যিই সোনার হরিণ পাওয়ার মতো। আমি অনেক কোম্পানিতে চাকরির চেষ্টা করছিলাম, কিন্তু কোথাও চাকরি হচ্ছিল না। ট্রান্সফোটেক একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে চাকরির জন্য ছয়টা ভাইভা দিই। এরপরই স্থায়ীভাবে চাকরি পাই। যা আমার জন্য সত্যিকার অর্থেই অকল্পনীয় ছিল।

ট্রান্সফোটেক একাডেমির পরিচালক আশরাফ সিদ্দিকি বলেন, করোনাকালীন পরিস্থিতি বিবেচনা করে আমরা কোর্স ফি কমানো, চাকরির নিশ্চয়তা প্রদান, এমনকি বিনা মূল্যে প্রশিক্ষণের ব্যবস্থাও করেছি। আমরা ইউনিক সিক্স স্টেপ প্রসেসের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিই। ফলে তাঁরা চ্যালেঞ্জিং চাকরির বাজারে জায়গা করে নিতে পারে খুব সহজেই। এ ছাড়া দক্ষ জনবল তৈরিতে ট্রান্সফোটেক একাডেমি সব সময় বদ্ধ পরিকর।