ট্রাভেল অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
আমেরিকান ট্রাভেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আটাব) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ৩০ মে জ্যাকসন হাইটসের স্থানীয় একটি রেস্তোরাঁয় নিউইয়র্কের ট্রাভেল ব্যবসায়ীদের অংশগ্রহণে এ ইফতার অনুষ্ঠিত হয়।
আটাব আহ্বায়ক কমিটির নেতৃত্বে আয়োজিত এ ইফতার মাহফিলে সব মানুষের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে ব্যবসায়ী এম রহমান, নজরুল ইসলাম, শাসছুদ্দিন বশির, সুন্নতি রহমান, মো. মাসুদসহ আটাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আটাব নেতা হারুন বলেন, ট্রাভেল ব্যবসায়ী নাজমুল হুদাকে আটাবের সদস্যপদ দেওয়া হয়নি। কারণ হিসেবে তিনি বলেন, নাজমুল হুদা দুই বছর আগে বিভিন্ন মানুষের কাছে ভুয়া টিকিট বিক্রি করে প্রায় তিন লাখ ডলার নিয়ে লাপাত্তা হন। এতে ট্রাভেল ব্যবসায়ীদের ওপর সাধারণ মানুষের আস্থা কমে গেছে। এই প্রতারণার কারণে তাঁকে আটাবের সদস্য করা হয়নি।
অন্য এক প্রসঙ্গে ব্যবসায়ী নেতা মাওলানা মাহমুদ বলেন, শিগগিরই আটাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।