প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলোর মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর

ডোনাল্ড ট্রাম্প প্রায়ই গর্ব করে বলে থাকেন, তাঁর মালিকানাধীন হোটেলগুলো বিশ্বে সেরা। সে জন্য আমেরিকার একাডেমি অব হসপিটালিটি সায়েন্সেস তাঁকে গুণে গুণে ১৯-টি হীরক পদক দিয়েছে। ট্রাম্প যে পদক পেয়েছেন, সে কথায় কোনো ভুল নেই, কিন্তু এর একটি বিশেষ কারণও রয়েছে। ‘দি মেকিং অব ডোনাল্ড ট্রাম্প’ গ্রন্থের লেখক ডেভিড জনসন জানিয়েছেন, পুরস্কার কে পাবেন, সে প্রশ্নে ভোটাধিকার রয়েছে এই একাডেমির ট্রাস্টি বোর্ডের সদস্যদের। এই বোর্ডের সদস্যদের মধ্যে ট্রাম্প নিজে ছাড়াও তাঁর দুই পুত্র, ডোনাল্ড জুনিয়র ও এরিক ট্রাম্প রয়েছেন। এমনকি ট্রাম্পের একজন বাটলারও এর সদস্য। ট্রাম্প অবশ্য কে পুরস্কার পাবেন সে ব্যাপারে তাঁর কোনো হাত থাকার কথা অস্বীকার করেছেন।