প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইম ম্যাগাজিনের ২০১৭ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য তাঁর একটি সাক্ষাৎকার ও ছবি তুলতে চেয়েছিল ম্যাগাজিনটি। কিন্তু ট্রাম্প তাতে আগ্রহী হননি।
২০১৬ সালে টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার হয়েছিলেন তৎকালীন ‘হবু’ প্রেসিডেন্ট ট্রাম্প।
শুক্রবার এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে আমাকে ফোন করে বলা হলো, আমি সম্ভবত গত বছরের মতো এবারও পারসন অব দ্য ইয়ার হতে যাচ্ছি। এতে আমাকে একটি সাক্ষাৎকার ও ফটোসেশনের জন্য রাজি হতে হবে।’
এ বিষয়ে পাল্টা টুইটে টাইম বলছে, ট্রাম্প একেবারেই ঠিক বলছেন না। কারণ, বর্ষসেরার তালিকা প্রকাশ না করা পর্যন্ত কাউকেই তা জানানো হয় না।