ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনায় মিশেল ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশেল ওবামা
মিশেল ওবামা

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি থাকার সময় স্কুলশিক্ষার্থীদের জন্য নিজের নেওয়া পুষ্টিকর খাবার কর্মসূচির পক্ষে জোরালো অবস্থান নিলেন মিশেল ওবামা। একই সঙ্গে এটি পাল্টে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গৃহীত নতুন নীতির তীব্র সমালোচনা করেন তিনি।
ওয়াশিংটনে জনস্বাস্থ্য বিষয়ে এক সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল স্কুলশিক্ষার্থীদের খাবার নিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রজুড়ে স্কুলের দুপুরের খাবার আরও ‘স্বাস্থ্যসম্মত’ করার যুক্তি দিয়ে এর পুষ্টিমানে কিছু ছাড় দেওয়ার নীতি গ্রহণ করে এই প্রশাসন।
যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটির প্রতি পাঁচ শিশুর একজন স্থূলতার সমস্যায় আক্রান্ত।
ওবামা প্রেসিডেন্ট থাকার সময় ২০১০ সালে স্কুলের খাবারে সরকারি মঞ্জুরির শর্ত হিসেবে ক্যালোরি, লবণ ও চর্বির মাত্রা কমানোর শর্ত আরোপ করা হয়। পাশাপাশি ফল, সবজি ও দানাদার খাবারের সুপারিশ করা হয়। তবে কয়েক দিন আগে কৃষিমন্ত্রী সনি পারডিউ লবণ কমানোর প্রস্তাব স্থগিত করেন, দানাদার খাবারের শর্ত শিথিল করেন এবং সুগন্ধযুক্ত দুধ ফিরিয়ে আনেন।