ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ছয় তরুণের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে তরুণ অনিবন্ধিত অভিবাসীদের ‘সুরক্ষা কর্মসূচি ডাকা’ বা ‘ড্রিমার’ বাতিলের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন এই কর্মসূচির সুবিধাভোগী ছয় ব্যক্তি। এর আগেও প্রশাসনের এই সিদ্ধান্ত বাতিল চেয়ে মামলা হয়েছে।

ডেফারড অ্যাকশন ফর চিলড্রেন অ্যারাইভাল (ডাকা) বা ড্রিমার নামে পরিচিত এ কর্মসূচি ২০১২ সালে চালু করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় প্রায় আট লাখ অভিবাসী তরুণ যুক্তরাষ্ট্রে থেকে বৈধভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগো শহরের আইনজীবী দোলচে গার্সিয়া। তিনি নিজে অভিবাসন আদালতে অনেকের অভিবাসীর পক্ষে আইনি লড়াই করেছেন। শিশু গার্সিয়া বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সোমবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো ফেডারেল আদালতে গার্সিয়াসহ ছয় তরুণ মামলা করেছেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। গার্সিয়ার আইনজীবীর বক্তব্য হলো, এই কর্মসূচি বাতিলের ক্ষেত্রে প্রশাসন যথাযথ নিয়ম অনুসরণ করেনি। কিছু লোকের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই আইনের ব্যত্যয় ঘটিয়ে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

এ কর্মসূচি বাতিল করার এবং মেক্সিকো সীমান্তে ওয়াল নির্মাণ করা ট্রাম্পের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল। গার্সিয়া বলেন, চার বছর বয়সে মেক্সিকো থেকে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। তখন তাঁরা যে বাড়িতে ছিলেন সেখান থেকে তাঁদের বের করে দেওয়া হয়। পরে কিছুদিন পুরো পরিবার ট্রাকে ছিল। গার্সিয়ার বয়স এখন ৩৪ বছর। ড্রিমার কর্মসূচির সুযোগ নিয়ে তিনি সামাজিক নিরাপত্তা ফরম পূরণ করেছেন ২০১৩ সালে।

গার্সিয়াসহ যাঁরা ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছেন, তাঁদের মামলা সামনে শুনানি হবে।