ট্রাম্প ভোট দিলেন ম্যানহাটনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের ভোট দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ম্যানহাটনের একটি কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দেওয়ার সময় ট্রাম্পের সঙ্গে ছিল স্ত্রী মেলানিয়া ও মেয়ে ইভাঙ্কা। তাঁরাও একই কেন্দ্রে ভোট দেন। এর আগে ট্রাম্প স্ত্রী ও মেয়েকে নিয়ে ‘ট্রাম্প টাওয়ার’ থেকে বেরিয়ে মোটর গাড়িযোগে ভোট কেন্দ্রে পৌঁছান। ভোট কেন্দ্রে দুই শিশুর সঙ্গে ‘হাই ফাইভ’ করে ট্রাম্প।
ভোট দিয়ে বেরিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘খুব ভালো। এখন সবকিছু খুব ভালো অবস্থায় রয়েছে।’
এর আগে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন নিউইয়র্কের চাপ্পাকোয়ায় নিজের ভোট দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।