প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্বেষমূলক অপরাধ বা হেইট ক্রাইমের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। রবিন রোডস নামের ওই ব্যক্তি এক হিজাব পরা মুসলিম নারীকে লাঞ্ছিত করেছিলেন।
কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলেন, আদালতে দোষী সাব্যস্ত হলে রবিন রোডসের চার বছর পর্যন্ত সাজা হতে পারে। রোডসের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের ওই মুসলিম নারী কর্মীকে লাথি মারেন এবং চিৎকার করে হুমকি দেন। এ সময় আরেকজন এসে লোকটিকে বাধা দেওয়ার পর ওই নারী চলে যেতে উদ্যত হন। তখন রোডস তাঁর পিছু নিয়ে অবমাননাকর মন্তব্য করতে থাকেন এবং চিৎকার করে বলতে থাকেন, ‘এখন ট্রাম্প এসে গেছেন। তিনি তোমাদের সবাইকে তাড়িয়ে দেবেন। তোমরা জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্সে জায়গা চাইতে পারো। দেখবে, কী হয়।’