ট্রাম্প 'বিপজ্জনকভাবে অসংলগ্ন': হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘বিপজ্জনকভাবে অসংলগ্ন’ ব্যক্তি বলে আখ্যায়িত করেছেন ডেমোক্রেটিক দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার স্যানডিয়েগো শহরে এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
হিলারি বলেন, প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্প উপযুক্ত নন। তাঁর নির্বাচন করাটা হবে এক ‘ঐতিহাসিক ভুল’। তিনি ট্রাম্পের পররাষ্ট্রনীতির দিকগুলো প্রত্যাখ্যান করেন এবং ট্রাম্পকে ‘পাতলা-চামড়ার’ ‘বিচারবুদ্ধিরহিত’  রাজনীতিক বলেও আখ্যায়িত করেন।
হিলারি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এবং মার্কিন অর্থনীতি ধ্বংসের মুখে পড়তে পারে। টেলিভিশনে রিয়্যালিটি শো’তে ট্রাম্পের উপস্থিতির দিকে ইঙ্গিত করে হিলারি বলেন, মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব  ‘টেলিভিশনের রিয়্যালিটি শো’ নয়, এটা সত্যিকারের ‘রিয়্যালিটি’।