ট্রাম্পকে প্রশ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ডোনাল্ড ট্রাম্প, আপনি কি কখনো ২৪ ঘণ্টা খাবার বা পানি ছাড়া ছিলেন? একটু ভেবে দেখুন তো, সিরিয়ার শরণার্থী ও শিশুদের কথা।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই প্রশ্ন সাত বছর বয়সী ‘আলেপ্পোর টুইট কন্যা’ বানা আল–আবেদের। গতকাল বৃহস্পতিবার সে টুইটারে ট্রাম্পকে উদ্দেশ করে নতুন এই টুইট করে। এর আগে সে ট্রাম্পকে খোলা চিঠি লিখেছিল। সিরিয়ার যুদ্ধকবলিত আলেপ্পোয় মা-বাবার সঙ্গে যখন আটকা পড়া অবস্থায় দিন কাটছিল, তখনই বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে ওঠে আল–আবেদ। মায়ের সহায়তায় টুইটারে নিয়মিত ধ্বংসস্তূপের ছবি পোস্ট করে ‘আলেপ্পোর টুইটার কন্যা’ হিসেবে খ্যাতি পায় সে।
এনডিটিভি