ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিলেন সেই যুবক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে আটক এক ব্রিটিশ যুবক বলেছেন, তিনি ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিলেন। মাইকেল স্টিভেন স্যান্ডফোর্ড নামে ওই যুবক পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।
লাস ভেগাসে গত শনিবার ট্রাম্পের সমাবেশ চলার সময় ওই ঘটনা ঘটে। ২০ বছর বয়সী যুবক মাইকেল স্যান্ডফোর্ডকে গত সোমবার আদালতে তোলা হয়। সেখানেই তিনি পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিপ্রায়ের কথা জানান। আদালতের নথিতে তাঁর এই স্বীকারোক্তির চিত্র উঠে আসে।
জেরার সময় স্যান্ডফোর্ড বলেন, তিনি প্রায় এক বছর ধরেই ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছেন। তাঁর মনে হয়েছিল, এখনই এর প্রকৃত সময়। এ কাজ সারতে তিনি ক্যালিফোর্নিয়া থেকে শনিবার নেভাডার লাস ভেগাসে যান। সেখানে ট্রেজার আইল্যান্ড হোটেলে ট্রাম্পের সমাবেশ ছিল। স্যান্ডফোর্ড বলেন, প্রথমে তিনি ট্রাম্পের অটোগ্রাফ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন পুলিশের কাছে। তাতে বাধা পেলে তিনি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
জেরায় স্যান্ডফোর্ড বলেন, তিনি এর আগে কখনো বন্দুক চালাননি। তবে গত ১৭ তারিখ একটি শুটিং রেঞ্জে গিয়ে বন্দুক চালানো শেখেন।