ট্রাম্পের অপসারণের সম্ভাবনা কম
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ করার সম্ভাবনা খুবই কম। আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা ভালো করলে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার সম্ভাবনা দেখা দিতে পারে। আমেরিকার ইতিহাস পর্যালোচনা করলে এমন চিত্রই দেখা যায়।
২০১৯ সালের জানুয়ারিতে মার্কিন কংগ্রেসের ১১৬তম অধিবেশন ট্রাম্পের জন্য অসুবিধা বাড়তে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চলছে। মূলধারার বামঘেঁষা সামাজিক যোগাযোগমাধ্যমে, টেলিভিশন ও পত্রপত্রিকায় এ ধরনের জোরালো প্রচার চলছে। এমনকি এফবিআই-এর পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করার পর এ ধারণা কংগ্রেসেও শোনা গিয়েছিল বেশ জোরালোভাবে।
ডেমোক্র্যাটদলীয় সংবিধান বিশেষজ্ঞ ল্যারেন্স ট্রাইব ওয়াশিংটন পোস্টকে বলেছেন, কোমির বরখাস্ত ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করেছে। তিনি কোমির পদচ্যুতিকে বড় ধরনের অপরাধ হিসেবে বর্ণনা করেন। তিনি যুক্তি দেখিয়ে বলেন, ওয়াটারগেট কেলেঙ্কারি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত ছিল বলেই ১৯৭৪ সালে রিচার্ড নিক্সনকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়।
উল্লেখ্য, এর আগে ট্রাম্পের ৪৪ জন পূর্বসূরির মধ্যে আন্দ্রে জনসন ১৮৬৮ সালে এবং বিল ক্লিনটন ১৯৯৮-৯৯ সালে প্রতিনিধি পরিষদে অভিশংসন বা ইমপিচমেন্টের মুখে পড়েন। কিন্তু সিনেট এ দুজনের কাউকেই ক্ষমতাচ্যুত করেনি। তবে নিক্সন যুগপৎভাবে নিশ্চিত অভিশংসিত ও পদচ্যুত হওয়ার মুখে পদত্যাগ করেন। চারটি নৈতিক ও রাজনৈতিক বিতর্কের কারণে জনসন কংগ্রেসে অভিশংসিত হন এবং বিল ক্লিলটন প্রতিনিধি পরিষদে অভিশংসিত হওয়ার কাছাকাছি গেলেও সিনেটে তেমন পরিস্থিতির মুখে পড়েননি। এ বিতর্কিত উপাদানগুলো বর্তমানে অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের বেলায়ও প্রযোজ্য হতে পারে। জনসনের সময় রিপাবলিকানরা কংগ্রেসে ১৯১ জন সদস্য নিয়ে শক্তিশালী অবস্থানে ছিলেন। আর ডেমোক্র্যাট সদস্য ছিলেন ৪৬। অন্যদিকে সিনেটে রিপাবলিকান সদস্য ছিলেন ৪২ আর ডেমোক্র্যাট ছিলেন ১১। কংগ্রেসে ডেমোক্র্যাটদলীয় জনসনকে অভিশংসিত করা গেলেও সিনেটে এক ভোটের জন্য তাঁকে পদচ্যুত করা যায়নি।
অন্যদিকে নিক্সনের বেলায় ডেমোক্রেটিক দল কংগ্রেসে ২৪২-১৯১ সদস্য নিয়ে এবং সিনেটে ৫৬-৪২ এগিয়ে থাকলেও রিপাবলিকানরা ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট নিক্সনকে পদত্যাগে বাধ্য করেন। তবে ক্লিনটনের সময়ও রিপাবলিকানরা কংগ্রেসে ২২৬-২০৭ এবং প্রতিনিধি পরিষদে ৫৫-৪৫ ব্যবধানে এগিয়ে থাকলেও ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট ক্লিনটনকে অভিশংসিত করতে পারলেও সরিয়ে দিতে পারেননি।
অভিশংসনের জন্য কংগ্রেস বিরোধী দলের নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন হলেও পর্যাপ্ত নয়। দ্বিতীয় বিষয়টি হলো, প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হন। ভোটে জনসনের অজনপ্রিয়তা যাচাই না হলেও ১৮৯৬ সনের মধ্যবর্তী নির্বাচনে তাঁর জনসমর্থনহীনতা প্রমাণিত হয়। তা সত্ত্বেও তিনি পদচ্যুত হননি। ১৯৭৩ সালের শেষ দিকে গ্যালাপের জরিপ মতে, নিক্সনের জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে গেলেও তিনি ক্ষমতায় ছিলেন। তবে তাঁকে ১৯৭৪ সালে পদত্যাগ করতে হয়।
ক্লিনটনের পরিস্থিতি ছিল বেশ জটিল। তিনি বিতর্কিত হওয়া সত্ত্বেও তাঁর দায়িত্ব পালনের গণ-অনুমোদনের সূচক ওই দুর্যোগের সময়ও ৬০ শতাংশের ওপরে ছিল। ১৯৯৮ সালের ডিসেম্বরে প্রতিনিধি পরিষদ তাঁকে অভিশংসিত করার সময়েও ৭৩ শতাংশ জনমত তাঁর পক্ষে ছিল। প্রেসিডেন্ট ক্লিনটনকে সরানো যায়নি, কারণ বহু রিপাবলিকান সিনেটর তাঁর পক্ষাবলম্বন করেন।
বর্তমানে রিপাবলিকানরা কংগ্রেস ও প্রতিনিধি পরিষদকে নিয়ন্ত্রণ করছেন। ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা ভালো করলে ট্রাম্পকে অভিশংসিত করার পদক্ষেপ নিতে পারে। সে ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় তখন কতখানি ধস নামে এবং রিপাবলিকানরা এমন উদ্যোগে কতটা সাড়া দেবে তার ওপর নির্ভর করবে যেকোনো অভিসংশন প্রস্তাব। নানা আচরণ আর কর্মকাণ্ডে প্রতি সপ্তহেই গলা চড়িয়ে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার। এ ক্ষেত্রে অন্তত আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণ নিয়ে কোনো উদ্যোগ কার্যকর হবে এমন মনে করেন না রাজনৈতিক বিশ্লেষকেরা।