প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টিতে মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প চীনের বাণিজ্যনীতির কড়া সমালোচনা করে বলেছেন, তারা যুক্তরাষ্ট্রকে ‘ধর্ষণ’ করছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় তিনি এ মন্তব্য করেন। ধনাঢ্য এই ব্যবসায়ী বলেন, ‘আমাদের দেশকে ধর্ষণে চীনকে আমরাই সুযোগ করে দিচ্ছি। এ নীতি মার্কিন ব্যবসায়ী সমাজ ও কর্মীদের চরম ক্ষতি করছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে চলেছি আমরা।’ প্রচারণার ইশতেহারে ট্রাম্প বলেছেন, বৈশ্বিক বাজারে মার্কিন ব্যবসায়ী ও কর্মীদের সমপ্রতিযোগিতার সুযোগ করে দিতে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি পদক্ষেপ নেবেন।
বিবিসি