ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন না যে ডেমোক্র্যাটরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন না বেশ কয়েকজন ডেমোক্রেটিক নেতা। তাঁদের মধ্যে বেশির ভাগই ডেমোক্র্যাট আইনপ্রণেতা।

আগামী শুক্রবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

এএফপির আজ রোববারের খবরে জানা যায়, মানবাধিকারকর্মী জন লুইসকে গতকাল শনিবার মৌখিকভাবে আক্রমণ করায় এই ডেমোক্র্যাট নেতারা অসন্তুষ্ট।

প্রতিনিধি পরিষদের যে ডেমোক্র্যাটরা ট্রাম্পের অভিষেকে যোগ দিচ্ছেন না তাঁরা হলেন, অরেগন অঙ্গরাজ্যের আর্ল ব্লামনেয়ার, ম্যাসাচুসেটসের ক্যাথরিন ক্লার্ক, নিউইয়র্কের ইভেত ক্লার্ক, মিজৌরির উইলিয়াম লেসি ক্লে, মিশিগানের জন কনিয়ার্স, ক্যালিফোর্নিয়ার মার্ক দেসেলনিয়ার, অ্যারিজোনার রাউল গ্রিজালভা, ইলিনয়ের লুইস গুতিয়ারেজ, ক্যালিফোর্নিয়ার জেয়ার্ড হাফম্যান, ক্যালিফোর্নিয়ার বারবারা লি, জর্জিয়ার জন লিউস, ক্যালিফোর্নিয়ার টেড লিউ, অরেগনের কোয়ার্ট সাদার, নিউইয়র্কের জোস সেরানো, ক্যালিফোর্নিয়ার মার্ক তাকানো ও নিউইয়র্কের নেদিয়া ভেলাজকুয়েজ।