প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন যদি ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পান, তবে তাঁকে সহজেই হারাতে পারবেন—এমন আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচনী দৌড়ে প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রাজনীতিতে নবাগত ধনাঢ্য ব্যবসায়ী ট্রাম্প গত বুধবার নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে বিজয়ী হন। এখন তিনি নতুন প্রাইমারিতে বিজয়ী হওয়ার পরিকল্পনা করছেন। আগামী প্রাইমারি সাউথ ক্যারোলাইনায়। গত বুধবার সিবিএসকে ট্রাম্প বলেন, ‘মতামত জরিপ বলছে, আমি হিলারিকে সহজেই হারাব। নিউইয়র্কে আমার জেতার সম্ভাবনা আছে। আমি নির্বাচনী লড়াইয়ে একেবারে পরিবর্তন এনে ফেলব, দেখবেন।’
বিবিসি