ট্রাম্পের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে একজন সাংবাদিককে তাড়িয়ে দিয়েছেন। স্প্যানিশ ভাষার টেলিভিশন চ্যানেলে ইউনিভিশনের ওই সাংবাদিক জর্জ রামোস অভিবাসন বিষয়ে ট্রাম্পকে একটি প্রশ্ন করলে তিনি খেপে যান এবং রামোসকে চলে যেতে বলেন। পরে একজন নিরাপত্তাকর্মী গিয়ে রামোসকে বাইরে নিয়ে যান। তাঁর সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব ছিল ট্রাম্পের। তিনি ওই সংবাদ সম্মেলনে রামোসের প্রশ্নের জবাবে বলেন, ‘আপনাকে ডাকা হয়নি। ইউনিভিশনে ফিরে যান।’ এএফপি ­