ট্রাম্পের জামাই কুশনার নারী ভোটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও মেয়ে জামাই জেরাড কুশনারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প l রয়টার্স
মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও মেয়ে জামাই জেরাড কুশনারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প l রয়টার্স

ভোটার নিবন্ধনের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জেরাড কুশনার একজন নারী ভোটার!

প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জেরাড কুশনার গত আট বছর ধরে নির্বাচনে নারী ভোটার হিসেবে ভোট দিয়েছেন। ভোটার নিবন্ধন তালিকায় জেরাড কুশনারের নাম নারী ভোটার হিসেবে নিবন্ধিত আছে।

সিবিএস ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের ভোটার নিবন্ধনে ট্রাম্পের উপদেষ্টা কুশনারের সব পরিচয়ই আছে। তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ শান্তি উপদেষ্টা জেরাড কুশনার ভোটার নিবন্ধন তালিকায় নারী হিসেবে নিবন্ধিত হয়ে আছেন। ২০০৯ সালের আগে নিউ জার্সির ভোটার নিবন্ধন তালিকায় কুশনারের লিঙ্গ ‘অজানা’ হিসেবে উল্লেখ করা হয়। তবে হোয়াইট হাউস এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি।

ট্রাম্প কন্যা ইভানকা ট্রাম্পকে বিয়ে করেছেন কুশনার।