ট্রাম্পের টুইটারে ওবামার শপথের সময়ের ছবি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম শপথ নেন বারাক ওবামা। তাঁর শপথের সময়কার জনসাধারণের ভিড়ের ছবি ডোনাল্ড ট্রাম্পের টুইটার পেজের কভার ছবিতে জুড়ে দেওয়া হয়েছিল। টুইটার ব্যবহারকারীরা বিষয়টি খেয়াল করলে তা ডোনাল্ড ট্রাম্পের নজরে আনা হয়। এর ঘণ্টাখানেকের মধ্যেই সরিয়ে ফেলা হয় ওবামার শপথের সময়ের ওই ছবি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টটির উত্তরাধিকারী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর টুইটার পেজের প্রথম ছবিতে দেখা যায়, কংগ্রেস ভবনের সামনে পতাকা নাড়ছেন লোকজন। ট্রাম্পবিরোধীদের কাছ থেকে অভিযোগ আসে, এবারের শপথ অনুষ্ঠানে এত মানুষ হয়নি। তখন ছবিটি বদলে ফেলা হয়। এরপর ছবি আরও দুবার বদলেছে। একটি যুক্তরাষ্ট্রের পতাকার ফাইল ছবি ও অন্যটি জানালা দিয়ে তাকিয়ে থাকা নতুন প্রেসিডেন্টের ছবি।