ট্রাম্পের তাজমহল বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বন্ধ হয়ে গেল তাজমহল। ভড়কে যাওয়ার কোনো কারণ নেই। এটি একটি বিখ্যাত ক্যাসিনো। এর মালিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
নারীদের নিয়ে নানা রকম মন্তব্য আর যৌন কেলেঙ্কারির অভিযোগ নিয়ে জেরবার ট্রাম্প। এর মধ্যে বন্ধ হয়ে গেল তাজমহলও।

আটলান্টিক সিটিতে ২৬ বছর আগে চালু হয়েছিল তাজমহল। ট্রাম্প এই ক্যাসিনোকে ‘পৃথিবীর অষ্টম আশ্চর্য’ বলে অভিহিত করতেন। কিন্তু বর্তমানে লাভের মুখ না দেখায় তাজমহল বন্ধ করে দেওয়া হলো। শ্রমিক ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি পৌঁছাতে ব্যর্থ হওয়া এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারায় বন্ধ করে দেওয়া হলো এই ক্যাসিনো।

ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ও সহকর্মী ধনকুবের কার্ল ইখান বলেন, ক্ষতির সম্মুখীন হওয়ায় গত সোমবার সকালে তাজমহল ক্যাসিনো বন্ধ করা হয়েছে।

বারাক ওবামার চেয়ারে বসতে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প আগামী ৮ নভেম্বর ভোটযুদ্ধে নামবেন। তবে বেশ কয়েকটি জরিপে দেখা গেছে হিলারি এগিয়ে।