ট্রাম্পের নামে প্রজাপতির নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজাপতির নব আবিষ্কৃত একটি প্রজাতির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নামে। টাইম অনলাইনে এই তথ্য জানানো হয়।

প্রজাপতিটির নাম রাখা হয়েছে ‘নিওপালপা ডোনাল্ডট্রাম্পি’। ট্রাম্পের মাথার চুলের ঢঙে এই প্রজাপতির মাথায় পর পর কয়েকটি হলুদাভ-সাদা দাগ রয়েছে। জুকিজ সাময়িকীর নতুন সংখ্যায় আনুষ্ঠানিকভাবে এই প্রজাপতির পরিচয় তুলে ধরা হয়েছে।

খবরে জানানো হয়, কানাডার জীববিজ্ঞানী ও গবেষক ভাজরিক নাজারি প্রজাপতিটি আবিষ্কার করেন।

ডোনাল্ডট্রাম্পি প্রজাতির প্রজাপতি যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ায় পাওয়া গেছে। তবে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায়ও এই প্রজাপতি রয়েছে।

এক পর্যালোচনায় নাজারি লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের সম্মানে নব আবিষ্কৃত পতঙ্গের প্রজাতিটির নাম রাখা হয়েছে। ট্রাম্পের মাথার চুলের ঢঙের সঙ্গে নতুন প্রজাপতিটির মাথায় ছোপের মিল রয়েছে। যুক্তরাষ্ট্রে নাজুক প্রজাতির জীবজন্তু-কীটপতঙ্গ রক্ষার প্রয়োজনীয়তার বিষয়ে ব্যাপক মনোযোগ আকর্ষণের লক্ষ্যে এই নামকরণ করা হয়েছে।