প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের শীর্ষ মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল-হোসেইন। নাম উল্লেখ না করে মুসলিমদের ব্যাপারে নীতি ও তাদের ওপর নির্যাতনে সমর্থনের জন্য মার্কিন এ ধনকুবেরের নিন্দা করেন জাতিসংঘ কর্মকর্তা। ‘ধর্মান্ধতা শক্তিশালী নেতৃত্বের প্রমাণ দেয় না’ বলেও মন্তব্য করেন জাতিসংঘের শীর্ষ এই কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ওহাইওতে এক অনুষ্ঠানে রাদ আল-হোসেইন বলেন, ‘হিংসাত্মক বক্তব্য, উসকানি এবং “অন্যদের” প্রান্তিকীকরণ হাসাহাসির বা বিনোদনের উপায় হতে পারে না। তা হতে পারে না রাজনৈতিক ফায়দা হাসিলের কোনো শোভন মাধ্যম।’
বিবিসি