ট্রাম্পের নিষেধাজ্ঞা আপিল আদালতেও স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মুসলিমপ্রধান ছয়টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা সংশোধিত নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রাখলেন দেশটির উচ্চ আদালতও। সান ফ্রান্সিসকোর নবম সার্কিট আদালতের আপিল বিভাগ গতকাল সোমবার এ আদেশ দেন।

গত ২৭ জানুয়ারি জারি করা নিষেধাজ্ঞা আদালতে স্থগিত হওয়ার পর নতুন করে আবারও ভ্রমণ নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই আদেশও স্থগিত হয় বিভিন্ন আদালতে।

গত মার্চ মাসে দেওয়া হাওয়াইয়ের নিম্ন আদালতের স্থগিতাদেশটি রিভিউ করেন সান ফ্রান্সিসকোর নবম সার্কিট আদালতের আপিল বিভাগ। পর্যালোচনা শেষে আদালত বলেন, প্রেসিডেন্ট এই নির্বাহী আদেশ জারি করে তাঁকে দেওয়া কংগ্রেসের ক্ষমতার মাত্রা ছাড়িয়ে গেছেন।