ট্রাম্পের পক্ষে ভোট দিলেন স্পিকার পল রায়ান
>মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলোর মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর

ডোনাল্ড ট্রাম্পের ‘সেক্স টেপ’ ফাঁস হওয়ার পর কংগ্রেসের রিপাবলিকান স্পিকার জানিয়েছিলেন, নারীদের প্রতি ট্রাম্পের নোংরা দৃষ্টিভঙ্গির কারণে তিনি কিছুতেই তাঁকে সমর্থন করবেন না। ট্রাম্পের পক্ষে কোনো প্রচারণায় অংশ নিতেও তিনি অস্বীকার করেছিলেন। এ কারণে ক্ষিপ্ত ট্রাম্প ইঙ্গিত করেছিলেন, রায়ানের স্পিকার পদে অন্য কাউকে নির্বাচিত করতে তিনি সবাইকে উৎসাহিত করবেন। সবার মনে প্রশ্ন ছিল, এই অবস্থায় রাখাল কি ট্রাম্পকে ভোট দেবেন?
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছেন। গত মঙ্গলবার রাখাল জানিয়েছেন, তিনি ইতিমধ্যে ভোট প্রদান করেছেন। আর হ্যাঁ, তিনি ট্রাম্পকেই ভোট দিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, শুধু ট্রাম্প নয়, বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতারত প্রত্যেক রিপাবলিকান প্রার্থীর পক্ষেই তিনি ভোট দিয়েছেন।
ট্রাম্পের বিরোধিতা করেছেন এমন অন্য শীর্ষ রিপাবলিকান হলেন ওহাইওর গভর্নর জন কেইসিক। তিনিও ইতিমধ্যে ভোট প্রদান করেছেন। তিনি ট্রাম্পকে নয়, তাঁর নাম কেটে সেখানে সিনেটর জন ম্যাককেইনের নাম লিখে ভোট দিয়েছেন।