ট্রাম্পের পাশে দাঁড়াতে হবে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশা ঝেড়ে ফেলে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়াতে নিজ দল ডেমোক্রেটিক পার্টির নেতা-কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানালেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
নিজের উত্তরসূরি ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে গতকাল বুধবার হোয়াইট হাউসে বক্তব্য দেন ওবামা। এ সময় তিনি বলেন, ‘দেশকে ঐক্যবদ্ধ ও নেতৃত্ব দেওয়ার কাজে তিনি যাতে সফল হন, সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।’ ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পথ সহজ করার ক্ষেত্রে সহযোগিতা দিতে তিনি নিজ দলের সবাইকে নির্দেশ দিয়েছেন বলেও জানান। নিজেও প্রতিশ্রুতি দেন ট্রাম্পের সঙ্গে কাজ করার।
ওবামা বলেন, ‘প্রকৃতপক্ষে আমরা সবাই একই দলের মানুষ। কারণ, আমরা সবাই প্রথমত আমেরিকান। সবাই দেশপ্রেমিক। সবাই দেশের কল্যাণ চাই।’ নির্বাচনী প্রচারের সময় রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে আক্রমণে একটুও পিছপা হননি ওবামা। গতকাল তিনি বলেন, ‘ট্রাম্প ও আমার মধ্যে উল্লেখযোগ্য কিছু পার্থক্য আছে, যা লুকানোর কিছু নেই।’