ট্রাম্পের পাশে মাদুরো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চালানো ‘অপপ্রচারের’ নিন্দা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গত সোমবার তিনি এ প্রতিক্রিয়া জানিয়ে আরও বলেন, ট্রাম্পের প্রশাসন ওবামা প্রশাসনের চেয়ে খারাপ হবে না। মাদুরো বলেন, ‘আন্তর্জাতিক বড় সংবাদমাধ্যমগুলো ধারণার ভিত্তিতে আগাম অনেক কিছু বলেছে। কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বজুড়ে, পশ্চিমা বিশ্বে এবং যুক্তরাষ্ট্রে চালানো নির্মম অপপ্রচারে আমরা বিস্মিত হয়েছি।’ সমাজতন্ত্রী এই নেতা মাদুরো আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রনীতি বিচার করার ক্ষেত্রে আগামী শুক্রবার ট্রাম্পের ক্ষমতাগ্রহণ পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। এ নিয়ে তিনি সতর্ক থাকবেন।