ট্রাম্পের পোস্ট সরাল ফেসবুক, টুইটার

ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভ্রান্তি সৃষ্টিকারী পোস্টের বিরুদ্ধে গত মঙ্গলবার ফেসবুক ও টুইটার ব্যবস্থা নিয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়। করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য ছড়িয়ে নিয়ম লঙ্ঘন করায় এই পদক্ষেপ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম দুটির কর্তৃপক্ষ। ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘করোনা ফ্লু থেকেও কম প্রাণঘাতী।’

ফেসবুক এমন এক সময় ওই পোস্ট মুছে ফেলে, যখন তা প্রায় ২৬ হাজার বার শেয়ার হয়ে যায়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘কোভিড-১৯ সম্পর্কে ট্রাম্পের ওই ভুল তথ্য আমরা সরিয়ে ফেলেছি।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের বিরুদ্ধে এ রকম পদক্ষেপ নেওয়ার ঘটনা বিশ্বের বৃহত্তম এই সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য অনেকটাই বিরল। মঙ্গলবারের ঘটনার আগে প্রথমবারের মতো গত আগস্টে করোনা নিয়ে ট্রাম্পের বিভ্রান্তিকর একটি পোস্ট সরিয়ে ফেলেছিল ফেসবুক।

করোনায় পজিটিভ হয়ে হাসপাতালে তিন রাত কাটানোর পর গত সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে যান। এ সময় তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, কোভিড-১৯ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

এদিকে ট্রাম্পের একই বিষয়ের টুইট সরিয়ে সেখানে সতর্কতামূলক লেবেল লাগিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তারা বলেছে, কোভিড-১৯ সংক্রান্ত বিভ্রান্তিকর ও ক্ষতিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে তাদের যে নিয়মনীতি রয়েছে, ট্রাম্পের টুইট তা ভঙ্গ করেছে।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টারের অনুমান, দেশটিতে ২০১৯-২০২০ মৌসুমে ইনফ্লুয়েঞ্জা-সংশ্লিষ্ট রোগে ২২ হাজার মানুষ মারা যান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে চলতি বছরের শুরুর দিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২ লাখ ১০ হাজারের বেশি মানুষ। এই সংখ্যা বিশ্বে এখনো সর্বোচ্চ।

করোনায় পজিটিভ হয়ে হাসপাতালে তিন রাত কাটানোর পর গত সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে যান। এ সময় তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, কোভিড-১৯ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।