ট্রাম্পের বাসভবনের বাইরে গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যু্ক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে এক ব্যক্তি নিজেকেই গুলি করেছেন। মার্কিন কেন্দ্রীয় আইনপ্রয়োগকারী সংস্থা ইউএস সিক্রেট সার্ভিস এ কথা জানিয়েছে।
বিবিসি অনলাইনের খবরে সিক্রেট সার্ভিসের টুইট বার্তার বরাত দিয়ে বলা হয়, হোয়াইট হাউসের উত্তর পাশের দেয়ালের বাইরে এক ব্যক্তি নিজের গুলিতে আহত হয়েছেন। সংস্থাটি এ বিষয়ে তৎপরতা শুরু করেছে।
এ ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় অবস্থান করছিলেন। শিগগিরই তাঁর ওয়াশিংটনে ফেরার কথা রয়েছে।