ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নামীদামি বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যার তিন অধ্যাপক দেশটির হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে সংশয় জানিয়েছেন। এমনকি তাঁরা বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা বরাবর চিঠি লিখে ট্রাম্পের মানসিক স্থিতি পরীক্ষার অনুমতি চেয়ে একটি চিঠি লিখেছেন। অনলাইন পত্রিকা হাফিংটন পোস্ট এটি প্রকাশ করেছে। ওই বিশেষজ্ঞদের একজন হার্ভার্ড মেডিকেল স্কুলের জুডিথ হারমান, বাকি দুজন সানফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ন্যানেট গারট্রেল ও ডি মোসবাচের।
পিটিআই