যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর রানিং মেট হিসেবে বেছে নিচ্ছেন ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্সকে। ট্রাম্প তাঁর এ সিদ্ধান্ত গতকাল বৃহস্পতিবার দলের কর্মকর্তাদের জানিয়েছেন বলে দলীয় একটি সূত্র জানায়। নিউইয়র্কের ম্যানহাটনে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টায় ট্রাম্প তাঁর রানিং মেটের নাম ঘোষণা করতে পারেন। আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পকে দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হতে পারে।