ট্রাম্পের সামনে লম্বা লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নের লড়াই অব্যাহত থাকছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বাছাইপর্বে ফ্লোরিডায় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওহাইওতে জয়ী হয়েছেন গভর্নর জন কেইসিক। এতে ট্রাম্পকে লম্বা লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে টক্কর দিতে হবে। তরুণ সিনেটর মার্কো রুবিও লড়াই থেকে বাদ পড়েছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রিপাবলিকান দলের বিতর্কিত প্রার্থী ট্রাম্প ইলিনয় ও নর্থ ক্যারোলাইনায়ও জয়ী হতে যাচ্ছেন।
অন্যদিকে ডেমোক্রেটিক দলের বাছাইপর্বে হিলারি ক্লিনটন ফ্লোরিডা, ওহাইও ও নর্থ ক্যারোলাইনায় এগিয়ে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে গতকাল মঙ্গলবার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দুই দলের প্রার্থী নির্বাচনে বাছাইপর্বের ভোট হয়েছে।