ট্রিপল অ্যাকাউন্টিং ও গোল্ড মাইন্ড ট্রাভেলের নতুন অফিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রিপল অ্যাকাউন্টিং ও গোল্ড মাইন্ড ট্রাভেলের নতুন অফিস উদ্বোধন করা করা হয়েছে। ১ জানুয়ারি জ্যাকসন হাইটসের ৩৭-৩২, ৭৭ স্ট্রিটে নতুন কার্যালয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।
নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ট্রিপল অ্যাকাউন্টিংয়ের মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্রাহকসেবার পরিধি সম্প্রসারিত করার কারণে নতুন আঙ্গিকে অফিসসহ সবকিছুকে ঢেলে সাজানো হয়েছে।
প্রতিষ্ঠানটির মালিক আরও বলেন, ‘আমরা গ্রাহকদের ট্যাক্স, ভ্রমণ, অভিবাসন, নোটারিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করি। স্বদেশি আতিথেয়তায় নিবিড় সেবা গ্রহণের জন্য ট্রিপল কার্যালয়ে যোগাযোগ করার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।