ট্রেনে চড়ে প্রম নাইটে

বন্ধুদের নিয়ে প্রম পার্টিতে সবাই লিমোজিনে চড়ে। ব্রুকলিনের এক তরুণ এর ব্যতিক্রম। জর্ডান থমাস নামে ১৮ বছর বয়সী এই তরুণ তার প্রমে যাওয়ার জন্য সাবওয়ে ট্রেনকেই বেছে নিয়েছে। সে তার প্রিয় ট্রেন আর১৪২ নিতে ফ্লাটবুশ টার্মিনালের ২ নম্বর লাইনে এলে একজন সাবওয়ে অপারেটর তাকে জনগণের ‘প্রবেশ নিষেধ’—এ রকম একটি অপারেটর রুমে কয়েকটি ছবি তোলার সুযোগ দেন।
থমাস বলেন, সবাই গাড়ি চড়ে প্রমে যায়, আমি আমার প্রতিদিনের বাহন সাবওয়ে ট্রেনকেই প্রমে যাওয়ার জন্য বেছে নিয়েছি। আর১৪২ ট্রেনটি থমাসের জন্মের কিছুদিন আগে ২০০০ সালে চালু হয়। কালো টক্সিডো স্যুট আর চকচকে জুতো পরিহিত থমাস মেরুন জানালেন, নিয়মিত এই ট্রেন তাকে চড়তে হয়েছে। এটি তার শৈশবের ট্রেন। তিনি বলেন, ‘আমার পুরো ট্রেনটি রিজার্ভেশন করার ইচ্ছে ছিল। কিন্তু আমার বয়স মাত্র ১৮। আমার পরিবার তত বিত্তশালী নয়।’
সে বরাম হিল স্কুল থেকে এ বছর গ্র্যাজুয়েশন করছে। বরাম হিল স্কুল স্পিরিট অব নিউইয়র্কের শিক্ষার্থীদের নিয়ে প্রম উপলক্ষে একটি রিভার ক্রুজে যাচ্ছিল চেলসি পিয়ারের পশ্চিম সাইড থেকে। প্রমে নাচে অংশ নেওয়ার জন্য থমাসের কোন নৃত্য সঙ্গী ছিল না। তবুও তার ছবিগুলো বেশ বন্ধুপ্রিয় হয়ে উঠে। ‘যারা আমাকে জানে, আমার ট্রানজিট নিয়ে, আমার ফ্যাশন নিয়ে অবগত তারা বিষয়টি আমার সঙ্গে ম্যাচ করেছে’—বলেন থমাস।
ফ্লাটবুশের বাসিন্দা থমাস জানাস, তিনি গ্র্যাজুয়েশনের পর এমটিএ নিউইয়র্কে কাজ করতে আগ্রহী। তিনি একজন চিত্র
গ্রাহকও। তবে তার আগ্রহ এমটিএ-কেন্দ্রিক। সিটির নানান স্পট থেকে ট্রানজিট বিষয়ক ছবি তোলা তার শখ।
থমাসের বিপুল আগ্রহ ট্রানজিট নিয়ে। তাঁর নিজের ঘরভর্তি সাবওয়ে ম্যাপ আর ট্রানজিট রুটে। তিনি নিউইয়র্ক সিটি কলেজ অব টেকনোলজিতে ফটোগ্রাফি অথবা ল’ মেজর নিয়ে গ্র্যাজুয়েশন করবেন। ইতিমধ্যে তিনি এমটিএ বাস অপারেটর হিসেবে যোগ দেওয়ার লক্ষ্যে আবেদনপত্র দাখিল করে রেখেছেন এমটিএ এজেন্সিতে। যদিও তার স্বপ্ন অনেক বড়। একদিন তিনি নিজেকে এমটিএর চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
যেভাবেই হোক, থমাস এমটিএ নিউইয়র্কে যোগ দিয়ে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান। যদিও তিনি জানেন, এই উচ্চ পদগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইনজীবীরা পেয়ে থাকেন। থমাস জানান, এমটিএ এজেন্সির পূর্ব দৃষ্টান্ত রয়েছে।
থমাস পেনডারগার্ট যিনি ২০১৩-১৭ পর্যন্ত চেয়ারম্যান হিসেবে ছিলেন, তিনি এমটিএতে তিন যুগ ধরে কাজ করে ছিলেন। আর এই পথ ধরেই এগিয়ে যেতে চান থমাস জর্ডান। স্বপ্নের বাস্তবায়নে তিনি এজেন্সিতে যোগ দিয়ে ধাপে ধাপে এগিয়ে যেতে চান।
থমাসের প্রথম নাইটের পর এমটিএ কর্মকর্তারা বেশ নড়েচড়ে বসেন। তারা থমাসের উজ্জ্বল জীবন ও সাফল্য কামনা করে বলেন, ‘তিনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন’। এমটিএ স্পোকসম্যান ম্যাক্স ইয়ং বলেন, ‘একদিন আসবে যেদিন লিমোর জায়গায় ট্রেনে চড়ে প্রম নাইটে যোগ দেবে তরুণেরা।’