ড. ওয়ালী তসর উদ্দিনকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্র সফররত ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ড. ওয়ালী তসর উদ্দিন এমবিইকে নিউইয়র্কে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৮ সেপ্টেম্বর সোমবার রাতে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি অব নিউইয়র্ক। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সিএম তোফায়েল সামী।
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি এমএম শাহীন, পার্কচেস্টার জামে মসজিদের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, ড. ওয়ালী ওমর উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, পার্কচেস্টার জামে মসজিদের খতিব মাওলানা মঈনুল ইসলাম, নর্থব্রঙ্কস জামে মসজিদের খতিব মাওলানা মাসুদ ইকবাল, বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আকতারুল ইসলাম, অ্যাডভোকেট কায়ূম চৌধুরী, জাসদ নেতা আবদুল মুসাব্বির, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, কমিউনিটি অ্যাকটিভিস্ট হেলাল চৌধুরী, নজরুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ড. ওয়ালী তসর উদ্দিন বলেন, প্রবাসীরা একযোগে এগিয়ে আসলে বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব।
অনুষ্ঠানে ড. ওয়ালী তসর উদ্দিনকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ ও ক্রেস্ট প্রদান করা হয়। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রবাসীদের দেশ সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।