ডাইভার্সিটি প্লাজায় ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ২০১১ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠতি হচ্ছে। ৪ জুন ঈদের জামাতে মুসল্লিদেরন উদ্দেশ্যে বয়ান করছেন ইমাম কাজী কায়্যুম
জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ২০১১ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠতি হচ্ছে। ৪ জুন ঈদের জামাতে মুসল্লিদেরন উদ্দেশ্যে বয়ান করছেন ইমাম কাজী কায়্যুম

নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১১টায় এসব জামাত অনুষ্ঠিত হয়। আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ পশ্চিমা বিশ্বে ৪ জুন পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।
অমুসলিম প্রতিবেশীর যানবাহন চলাচল ও পার্কিংয়ে বিঘ্ন ঘটিয়ে রাস্তা বন্ধ না করে ভবিষ্যতে ডাইভার্সিটি প্লাজায় এসে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে নিউইয়র্ক ঈদগাহের পরিচালক ইমাম কাজী কায়্যূম তাঁর খুতবায় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। ইমাম কায়্যূম বলেন, কর্তৃপক্ষ অনুমতি দিলেও অমুসলিম প্রতিবেশীর প্রতি মুসলিম প্রতিবেশীর এমন আচরণ শুভ লক্ষণ নয়। তিনি বলেন, জ্যাকসন হাইটস মুসলিম জনসমাজকে ঐক্যবদ্ধ একটি আনন্দ ঈদ উপহার দেওয়ার লক্ষ্যে সংযম প্রদর্শন করতে হবে।
ইমাম কায়্যূম বলেন, খোলা মাঠে দলে দলে ভাগ হয়ে ঈদের নামাজ আদায় করলেও দলাদলির অনৈক্যে নবীজির প্রকৃত সুন্নত মতো ঈদের নামাজ আদায়ের সেই আধ্যাত্মিকতা আর বাকি থাকে না। ২০১১ সনে জ্যাকসন হাইটস মুসলিম জনসমাজকে সুন্নত মোতাবেক একটি বৃহত্তম ও ঐক্যবদ্ধ ঈদ উপহার দেওয়ার প্রয়াসেই নিউইয়র্ক ঈদগাহর যে যাত্রা শুরু হয়, তা এখনো অব্যাহত আছে।
নিউইয়র্ক ঈদগাহের পাঁচটি জামাতের প্রতিটিতে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি মানুষ অংশ নিয়েছেন। জ্যাকসন হাইটসের স্থানীয় মুসল্লিরা ছাড়াও সিটির বিভিন্ন বরো থেকে ডাইভার্সিটি প্লাজার ঈদগাহে নামাজ পড়ার গুরুত্ব অনুধাবন করেন বাবা–মায়েরা। তাঁদের নতুন প্রজন্মকে সুবিধা মতো এখানে জামাতে নিয়ে এসে নির্বিঘ্নে নামাজ আদায় করে আত্মতৃপ্তি নিয়ে বাসায় ফেরেন। এখানে জ্যাকসন হাইটস মুসলিম কমিউনিটিকে ঈদের শুভেচ্ছা জানাতে আসেন কাউন্সিল মেম্বার কস্তা কন্সতানতিনিদেস। জনসমাজকর্মী জয় চৌধুরীও সে সময় উপস্থিত মুসলিম জনসমাজকে ঈদের শুভেচ্ছা জানান।