ডাইভার্সিটি প্লাজায় হবে ঈদের ৫ জামাত
মিনি বাংলাদেশখ্যাত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রতি বছরের মতো এবারও নিউইয়র্ক ঈদগাহের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।
যারা তাড়াতাড়ি কোরবানি আদায় করতে দূরে কোথাও যেতে চান, তাদের সুবিধার কথা চিন্তা করেই প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। তারপর প্রতি এক ঘণ্টা অন্তর ৮, ৯, ১০ ও ১১টায় বাকি চারটি জামাত অনুষ্ঠিত হবে। এবারের ঈদেও স্থানীয় ইমাম ছাড়া বাংলাদেশ থেকে আগত ইমামও ঈদের নামাজ পড়াবেন।
মসজিদ কমিটি কমিউনিটির বৃহত্তর স্বার্থের কথা চিন্তা না করে ইসলামি তাহজীব ও তামাদ্দুনের পরিপন্থী ব্যবস্থায় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হলেও প্রতিবেশী অমুসলিমদের চলাচলে বিঘ্ন ঘটিয়ে রাস্তাঘাট বন্ধ করে ঈদের নামাজ আদায় না করে প্রতিষ্ঠিত ও নির্ধারিত স্থান ঈদগাহে এসে ঈদের নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছেন নিউইয়র্ক ঈদগাহর প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যূম। তিনি বলেন, ‘সব সংকীর্ণতা ক্ষীণ মানসিকতাকে ভুলে নতুন প্রজন্মকে ঈদগাহে এসে সুন্নত মোতাবেক ঈদের নামাজ আদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি শেখানোর দায়িত্ব আমাদেরই।’