ডাউন টাউন ম্যানহাটন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রোটন পয়েন্ট পার্কে বনভোজনে ডাউন টাউন ম্যানহাটন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্যরা
ক্রোটন পয়েন্ট পার্কে বনভোজনে ডাউন টাউন ম্যানহাটন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্যরা

ডাউন টাউন ম্যানহাটন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট লং আইল্যান্ডের ক্রোটন পয়েন্ট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়।
বনভোজনে বড়দের ফুটবল, শিশুদের দৌড় প্রতিযোগিতা, রশি টানাটানি, মেয়েদের বালিশ খেলা বেশ কয়েকটি খেলায় সবাই অংশগ্রহণ করে।
বনভোজনে অনুষ্ঠানের আহ্বায়ক মো. শফিক খানের সভাপতিত্বে সদস্যসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন—জেবিবিএ সভাপতি শাহ নেওয়াজ, নুর মোহাম্মদ, তরিকুল হোসেন বাদল, পারভেজ সাজ্জাদ, ফালু সর্দার, রেজাউল মোস্তফা, এম আজিজ হিরু, সেলিম চৌধুরী, রিয়াজুল কাদির, লস্কর মিঠু, নুরুল হুদা জুয়েল, আবুল কাশেম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—অসিম কুমার রায়, মোসলে উদ্দিন রানা, মো. জুবায়ের, আরিফ হোসেন, মো. হানিফ, শাহাবুদ্দীন ঠাকুর, শ্রীকান্ত দাস, তসলিমা বেগম।
সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মরিয়ম মারিয়া ও মমু। র‌্যাফল ড্র ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘটে।