প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা শরীরে ধূলিমাখা অবস্থায় মার্সি বর্ডার্সের একটি ছবি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত টুইন টাওয়ার থেকে বেরিয়ে আসার পর তাঁর ওই ছবিটি তোলা হয়। ‘ডাস্ট লেডি’ নামে পরিচিত মার্কিন ওই নারী ৪২ বছর বয়সে মারা গেছেন। এ খবর তাঁর পরিবার গত সোমবার ফেসবুকে প্রকাশ করে। হামলার সময় ২৮ বছর বয়সী বর্ডার্স টুইন টাওয়ারে ব্যাংক অব আমেরিকার নতুন কর্মী ছিলেন। ওই বিপর্যয়ের পর তিনি দীর্ঘস্থায়ী বিষণ্নতায় আক্রান্ত হন। এক বছর ধরে তিনি পাকস্থলীর ক্যানসারের বিরুদ্ধে লড়ছিলেন। বিধ্বস্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধূলিকণাকে তিনি নিজ অসুস্থতার জন্য দায়ী করতেন। এএফপি