ডায়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতি পুরোনো একটা ডায়েরি

তার ওপরে প্রচুর ধুলোর আস্তরণ
ডায়েরির ওপর ধুলোর ধোঁয়াশা
পরিষ্কার করতে গিয়ে আবিষ্কার হলো
দারুণ এক প্রেমের উপাখ্যান
লাশকাটা ঘর দেখে আঁতকে ওঠার মতো
একজন প্রেমিকের দীর্ঘশ্বাস আর আর্তনাদ
একাকার হয়ে হঠাৎ গর্জে ওঠা শ্রাবণের মতো

ব্যথায় কাতর নক্ষত্র পথে সোহাগী সম্ভাষণ
কার শরীর যেন একাকী হারায় রাত্রির
লাল হলুদ পাতাঝরা নির্জন পথে,
করো সোহাগ স্পন্দনে মিশকালো নদীর জল
পিপাসার্ত কেউ ছুঁয়ে ছুঁয়ে তৃষ্ণা মেটায়
চুম্বনের আলিঙ্গনে দীপ্ত শিখার স্পর্শে,

একটি হৃদয় দিয়ে আরেকটা হৃদয় চেনা
কিংবা সমান্তরাল বসবাস, কাচভাঙা শব্দের
মতো নিঃসঙ্গ ফেরা, শূন্যতায় করে আলিঙ্গন
এ যেন ঘাসের বুকে জন্ম নেওয়া
এক বিন্দু শিশিরকণা।