প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অস্কার দে লা রেন্তা আর নেই। কানেটিকাট অঙ্গরাজ্যে নিজের বাড়িতে মারা গেছেন তিনি। সাবেক মার্কিন ফার্স্ট লেডি জ্যাকুলিন কেনেডি ও হিলারি ক্লিনটনের মতো নামীদামি মানুষের পোশাকের নকশা করা লা রেন্তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে বলা হয়নি। তবে ২০০৬ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে। লা রেন্তার জন্ম ডোমিনিকান রিপাবলিকে। ১৮ বছর বয়সে চিত্রকলা নিয়ে পড়ার উদ্দেশে স্পেনে পাড়ি জমিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্র তাঁকে আজীবন সম্মাননা দিয়েছে।
বিবিসি