ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র শাখা মহিলা পরিষদ ৮ মে অনুষ্ঠিত এক সভায় অবিলম্বে বাংলাদেশে কথিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে।

টেলি কনফারেন্সের মাধ্যমে আয়োজিত সভায় সংগঠনের সভাপতি নারীনেত্রী সামশাদ হুসাম সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক সুলেখা পালের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা ও প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম, প্রোগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক ও উদীচী যুক্তরাষ্ট্র সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক আলীম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. হারুন, সংগীত শিল্পী প্রণব কর্মকার।

সভায় আরও বক্তৃতা করেন করেন মহিলা পরিষদের সহসভাপতি, লেখিকা ও নারীনেত্রী নাসরিন চৌধুরী,সহসাধারণ সম্পাদক কাকলী তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক লিলি মজুমদার, প্রচার সম্পাদক সংগীত শিল্পী মিতা কর্মকার, সদস্য মিলন আর বেগম, নিলুফা রানু প্রমুখ।

আলোচনার শুরুতে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে অসংখ্য বাংলাদেশিসহ যারা মারা গেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করা হয়। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সদ্য প্রয়াত বাংলাদেশের জাতীয় অধ্যাপক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীকে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদের সদস্য বেবী মণ্ডলের মায়ের অকাল মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়।

সভায় বক্তারা করোনা মোকাবিলায় বাংলাদেশে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ ও করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত গরিব,অসহায় মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, লকডাউন ব্যবস্থা শিথিল না করে তা আরও যথাযথ করার মাধ্যমে জনজীবন সুরক্ষার দাবি জানান। সভায় বর্তমান ও করোনা–পরবর্তী সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বসবাসরত ক্ষতিগ্রস্ত বাঙালি কমিউনিটিসহ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়। সভার শেষ পর্বে বিশ্বকবি রবি ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগীত পরিবেশন করেন শিল্পী দম্পতি মিতা কর্মকার ও প্রণব কর্মকার, কবিতা আবৃত্তি করেন নাসরিন চৌধুরী। বিজ্ঞপ্তি