ডিটেনশন কমপ্লেক্স খালি করার দাবি
নিউইয়র্ক নগরের কারেকশন বিভাগের পক্ষ থেকে ২০২০ সালের প্রথম দিকে ব্রুকলিন জেল খালি করতে কঠোর চাপ দেওয়া হচ্ছে। মেয়র বিল ডি ব্লাজিওর মূল উদ্দেশ্য, রাইকার্স দ্বীপের কারাগার বন্ধ করে দেওয়া।
ডেপুটি ওয়ার্ডেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি জোসেফ রুসো বলেন, জেলখানা বন্ধের জন্য তাই এখন তাড়াহুড়ো করা হচ্ছে। ব্রুকলিনের আটলান্টিক অ্যাভিনিউ ডিটেনশন কমপ্লেক্সে বর্তমানে প্রায় ৩৬০ জন বন্দী রয়েছে, যা ধারণক্ষমতা প্রায় অর্ধেক। ২০২২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড বন্ধ করার মেয়রের পরিকল্পনার মধ্যে রয়েছে সঙ্গে ব্রুকলিন ডিটেনশন কমপ্লেক্সসহ অন্য সব বরো জেল ভেঙে পুনর্নির্মাণ করা। ২০২৭ সালের মধ্যে সমস্যা জর্জরিত লকআপ কেন্দ্র বন্ধ করার আগেই রাইকাস দ্বীপে বন্দীদের সংখ্যা বাড়বে বলে ধরনা করছে কর্তৃপক্ষ।
মেয়র বিল ডি ব্লাজিও রইকার্স কারাগার বন্ধ করার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়িত হলে শেষ পর্যন্ত বন্দী ধারনা ক্ষমতা প্রায় অর্ধেক কমিয়ে দেবে। যাতে তারা ব্রঙ্কস, কুইন্স, ম্যানহাটন ও ব্রুকলিনে আরও ছোট ছোট স্থাপনার সুবিধাগুলোতে স্থানান্তরিত হতে পারে।
কারেকশন ক্যাপ্টেনস অ্যাসোসিয়েশনের আরেক ইউনিয়ন নেতা পট্টি ফেরিওয়ালা বলেন, কর্মকর্তারা এই সপ্তাহের শুরুতে বলেছিলেন, তারা বছরের শেষের দিকে ক্লোজিংকে বা আগামী বছরের শুরুতে টার্গেট করছে।
ব্রুকলিন জেলখানার বন্দীদের রাইকারর্সে স্থানান্তরিত হবে এবং বর্তমানের সব রকম সুবিধাসমূহ রাখা হবে। বর্তমানে যে সব বন্দী নারী আছেন, যাদের কুইন্সের কারাগারের পুরুষ বিভাগে রাখা হয়েছে, তাদের রাইকার্সের একটি পৃথক অংশে রাখা হবে। কারেকশন কর্মকর্তারা জানান, রাইকার্স বা নতুন স্থানান্তরিতদের অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।