ডুবুরি দিয়ে তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান বার্নার্দিনোয় গুলির ঘটনা তদন্তের অংশ হিসেবে একটি লেকে ডুবুরি দিয়ে তল্লাশি করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)। সংস্থাটি বলেছে, ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত সেকোমবে লেক পার্ক এলাকার জলাশয়ে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়েছে। তদন্তকারীরা বলেছেন, গত সপ্তাহে গুলি করে ১৪ জনকে হত্যার ঘণ্টা কয়েক আগে সৈয়দ রিজওয়ান ফারুক ও তাঁর স্ত্রী তাশফিন মালিক ওই লেকের কাছে এসেছিলেন। আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়েছে, ডুবুরিরা হামলাকারীদের ব্যবহার করা কিংবা হামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কম্পিউটারের হার্ড ড্রাইভসহ কিছু ইলেকট্রনিক যন্ত্রের খোঁজ করেছেন।
বিবিসি