ডে লাইট সেভিংস স্থায়ী করতে আইন প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ১৪ মার্চ ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়া হয়েছে। এটাকে ডে লাইট সেভিংস বলে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে থাকবে। এর পর আবারও তা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে।

জানা গেছে, ১৮৯৫ সালে জর্জ হাডসন নামের নিউজিল্যান্ডের এক নাগরিক দিনের আলো দুই ঘণ্টা বাঁচানোর জন্য এই ধারণা যুক্তরাষ্ট্রকে দেন। যদিও তা পরে এক ঘণ্টা হয়।

সম্প্রতি ফ্লোরিডার একটি আইনজীবী দল আদালতের শরণাপন্ন হয়েছেন। তাঁরা দিনের আলোকে চিরস্থায়ী এক ঘণ্টা সেভ করতে আইন করার প্রস্তাব দিয়েছেন। তাঁদের যুক্তি, দিনের আলোতে অনেক কাজ করা যায়। এক ঘণ্টা কম ঘুমালেও দিন বড় হওয়ায় অনেক বড় আকারের সুবিধা রয়েছে। এতে অপরাধ অনেক কমে যায়, বিদ্যুৎ খরচ কম হয়। শিশুরা খেলার সময় পায়। ফ্লোরিডার আইনপ্রণেতারা বিলটি নিয়ে পর্যালোচনা করছেন।

সিনেটর মার্ক রুবিও মনে করেন, সারা বছর সময় পরিবর্তন না না করলেও চলে। ফ্লোরিডার আইনপ্রণেতারা ২০১৮ সাল থেকেই এটা করার চেষ্টা করছেন। অনেকেই এটাতে আগ্রহী, তবে এর বিরোধিতাও করবেন অনেকেই।

ডে লাইট সেভিংস অনেক উপকারী হলেও ৫০টি রাজ্যের ভিন্ন সামাজিক অবস্থার কারণে হয়তো সহজে তা পরিবর্তন সম্ভব নয়।