ডেইলি মেইলের খবরের জেরেই ই-মেইল বিতর্কে জেরবার হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরিডার মায়ামিতে শনিবার রাতে ‘গেট আউট দ্য ভোট’ কনসার্টে হাজির হয়ে বিখ্যাত কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজকে জড়িয়ে ধরেন হিলারি ক্লিনটন l এএফপি
ফ্লোরিডার মায়ামিতে শনিবার রাতে ‘গেট আউট দ্য ভোট’ কনসার্টে হাজির হয়ে বিখ্যাত কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজকে জড়িয়ে ধরেন হিলারি ক্লিনটন l এএফপি

‘অ্যান্থনি ওয়েইনার ১৫ বছর বয়সী এক মেয়ের সঙ্গে অনলাইনে মাসব্যাপী যৌন সম্পর্ক চালিয়ে গেছেন। মেয়েটির দাবি অনুযায়ী, সাবেক কংগ্রেসম্যান ওয়েইনার তাকে স্কুল-গার্লের পোশাক পরে ভিডিও বার্তা বিনিময়ের অ্যাপে হাজির হতে বলতেন এবং কাল্পনিক ধর্ষণ উন্মাদনায় মেয়েটিকে আকৃষ্ট করার চেষ্টা করতেন।’ —যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকা গত মাসে এসব কথা ছেপেছে। গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের সমস্যার শুরু এখান থেকেই।
ওই প্রতিবেদন প্রকাশের পর ওয়েইনারের যৌনতার কথাবার্তা-সংবলিত বার্তা পাঠানোর হার কমে যায়। নিউইয়র্ক পোস্ট পত্রিকা কয়েক সপ্তাহ আগেই বিষয়টি প্রকাশ করে। ওয়েইনার ‘৪০ বছর বয়সী বিচ্ছেদপ্রাপ্ত’ কারও সঙ্গে এ রকম বার্তা আদান-প্রদান করেন বলে পত্রিকাটি লিখেছে। ওয়েইনারের স্ত্রী এবং হিলারির শীর্ষস্থানীয় সহযোগী হুমা আবেদিন খবরটি পড়ে ঘোষণা দেন, তিনি স্বামীর সঙ্গে আর নেই।
ডেইলি মেইল-এর ফলোআপ প্রতিবেদনে অভিযোগ করা হয়, ওয়েইনার অল্প বয়সী একটি মেয়েকে আপত্তিকর বার্তা পাঠিয়ে এফবিআইয়ের নজরে পড়েন। এ বিষয়ে তদন্ত করতে গিয়ে গোয়েন্দা সংস্থাটি ওয়েইনার এবং হুমা আবেদিনের একটি অভিন্ন কম্পিউটার পরীক্ষা করে। তখনই এফবিআই হিলারির ই-মেইল বিতর্কের ব্যাপারে নতুন করে তদন্ত শুরু করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় হিলারি ও তাঁর সহযোগীরা কীভাবে ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে বেশ কিছু রাষ্ট্রীয় ই-মেইল চালাচালি করেছিলেন, সেটা জানতে চায় এফবিআই। কাজেই ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল-এর প্রতিবেদনের সূত্র ধরেই ওই তদন্ত প্রক্রিয়া নতুন করে শুরু হয়।